২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে ১৬০ বোতল বিদেশী মদ উদ্ধার

পটুয়াখালীর লালুয়া ইউনিয়নের গরাতখা গ্রামে কলাপাড়া থানা পুলিশ রোববার রাতে অভিযান চালিয়ে ১৬০ বোতল বিদেশী মদ উদ্ধার করেছে।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2006, 11:39 AM

Updated : 26 Apr 2022, 03:49 PM

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১০টার দিকে গরাতখা গ্রামের এহসার মোল্লার বাড়িতে অভিযান চালিয়ে এই মদ উদ্ধার করা হয়।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাচালানকারী দলের সদস্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। এ চক্রটি দীর্ঘদিন ধরে বিদেশী মদসহ বিভিন্ন পণ্য চোরাচালানীর সাথে জড়িত।

আটককৃত মদের মূল্য প্রায় দু’ লাখ টাকা বলে পুলিশ জানায়।