শিক্ষকদের ধর্মঘটের ১৬ দিন পার, শিক্ষার্থীরা অনিশ্চয়তায
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের অনির্দিষ্টকালের ধর্মঘট রোববার ১৬ দিন পার হয়েছে। এ অবস্থায় শিক্ষার্থীদের ভাগ্য অনেকটাই অনিশ্চয়তার মধ্যে পড়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এদিন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতির (দেলোয়ার হোসেন সাঈদী নিয়ন্ত্রিত) মাওলানা জয়নাল আবেদীনকে প্রধানমন্ত্রীর দপ্তরে আলোচনার জন্য আমন্ত্রণ জানানো হয়।
মাওলানা আবেদীন বলেন, তথ্য প্রতিমন্ত্রী আব্দুস সালাম পিন্টু প্রধানমন্ত্রীর কার্যালয়ে আমাদেরকে বসতে বলেছেন। আমরা সরকারের সাথে আলোচনায় বসতে পারি। ওই বৈঠকটি সোমবার অনুষ্ঠিত হবে।
শিক্ষক কর্মচারি জাতীয় ফ্রন্ট (ফারুক) এবং বাংলাদেশ শিক্ষক পরিষদের (আওয়াল-সিদ্দিকুল) মত সংগঠনগুলোর সাথে এখনও পর্যন্ত যোগাযোগ করা হয়নি।
শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, সকল গ্র“পের নেতাদের সাথে আলোচনার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।
শিক্ষক কর্মচারি জাতীয় ফ্রন্ট সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশের আয়োজন করেছে। অন্যদিকে শিক্ষক পরিষদ পল্টনে মহাসমাবেশ কর্মসূচি পরিবর্তন করে মুক্তাঙ্গনসহ সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে।
এদিকে ক্ষমতাসীন দল নেতৃত্বাধীন শিক্ষক কর্মচারি ঐক্যজোটের নেতা সেলিম ভূঁইয়া প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হারিস চৌধুরীর সাথে বৈঠকের পর মহাসমাবেশের তারিখ পরিবর্তন করায় সংগঠনের নেতাকর্মীরা সেলিম ভূঁইয়ার বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়ে উঠেছে।
