পাবনায় আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা
পাবনা আতাইকুলা উপজেলার পুর্ববন গ্রামে শনিবার রাতে পূর্ব বাংলা কমিউনিষ্ট পার্টির (পিবিসিপি) ক্যাডারদের গুলিতে স্থানীয় আওয়ামী লীগ নেতা নিহত হয়েছে।
নিহত আওয়ামী লীগ নেতার নাম মহসিন মোল্লা।
পুলিশ জানায়, পূর্ব বাংলা কমিউনিষ্ট পার্টির ১০/১২ জন ক্যাডার রাত ১১ টার সময় মহসিনকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করলে ঘটনাস্থলেই সে মারা যায়।
পূর্ব বাংলা কমিউনিষ্ট পার্টির ক্যাডাররা এই হত্যাকান্ডের দায়িত্ব স্বীকার করেছে।
