গুয়েতমালা ও কানাডায় শিক্ষা সফরে সরকার--ইউএনডিপি যৌথ দলের ঢাকা ত্যাগ
গুয়েতমালা ও কানাডায় ১৭ দিনব্যাপী শিক্ষা সফরের উদ্দেশ্যে বৃহস্পতিবার সরকার ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)’র ১৭ সদস্য বিশিষ্ট একটি যৌথ দল ঢাকা ত্যাগ করেছে।
চট্টগ্রাম পার্বত্য অঞ্চলে ইউএনডিপি’র পাঁচ বছর মেয়াদী উন্নয়ন প্রকল্প চট্টগ্রাম পার্বত্য অঞ্চল উন্নয়ন সুবিধা (সিএইচটিডিই) আয়োজিত এই শিক্ষা সফরের উদ্দেশ্য হলো উর্দ্ধতন সরকারি কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দকে সংঘাত পরবর্তী পরিবেশ সম্পর্কে বাস্তব ধারণা দেওয়া, যার অনেক উদাহরণ উত্তর ও দক্ষিন আমেরিকায় রয়েছে।
সফরে অংশগ্রহণকারীদের মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়, পার্বত্য চট্টগ্রাম অঞ্চল বিষয়ক মন্ত্রণালয়, সিএইচটি আঞ্চলিক পরিষদ, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়, জাতীয় সংসদ, সুশীল সমাজ ও ইউএনডিপি--সিএইচটিডিএফ’র প্রতিনিধি ও কর্মকর্তারা রয়েছেন।
সিএইচটিডিএফ’র প্রকল্প পরিচালক এবং সফরকারী দলের সদস্য মাইকেল হেন বলেন, অংশগ্রহণকারীরা বাংলাদেশে ফিরে সফর থেকে প্রাপ্ত জ্ঞানের মাধ্যমে পার্বত্য চটাটগ্রামের উন্নয়নে আরো কার্যকর ভূমিকা রাখবে।
ঢাকাস্থ কানাডা হাইকমিশনের নিবিড় সহায়তায় এই শিক্ষা সফরের আয়োজন করা হয়েছে।
এর আগে ২০০৫ সালের নভেম্বরে অপর একটি দল ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও মালোয়েশিয়া সফর করে।
