রাবিতে কর্মচারীদের ২ গ্র“পের সংঘর্ষে আহত ২
লিফলেট বিলিকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের ২ গ্র“পের মধ্যে সংঘর্ষে কমপক্ষে দুই কর্মচারী আহত হয়েছে।
সূত্র জানায়, পাঁচ দফা দাবিতে অফিসার্স--কর্মচারী ঐক্য কল্যাণ পরিষদ আগামী ২৩ জুলাই থেকে লাগাতার ধর্মঘট আহবান করে। এ ধর্মঘটের বিরোধিতা করে বিএনপি সমর্থিত কর্মচারীদের একাংশ বুধবার স্থানীয় পত্রিকায় ধর্মঘট আহবানকে অযৌক্তিক দাবি করে বিবৃতি দেয়। ‘সম্পূর্ণ রাজনৈতিক বিবেচনায় বিএনপিপন্থি কর্মচারীদের একাংশ পত্রিকায় বিবৃতি দিয়ে প্রশাসনের দালালি করেছে’ এ মর্মে সচেতন কর্মকর্তা--কর্মচারীদের ব্যানারে বৃহস্পতিবার সকালে লিফলেট বিলির সময় জাতীয়তাবাদী কর্মচারীদের সভাপতি আব্দুল মালেকের নেতৃত্বে ১৫/২০ জন কর্মচারী উপ-উপাচার্যের দপ্তরের সামনে আফজাল নামের এক কর্মচারীকে বেধড়ক মারপিট করে লিফলেট ছিনিয়ে নেয়। এ খবর ছড়িয়ে পড়লে আওয়ামী লীগপন্থী শতাধিক কর্মচারী বিএনপিপন্থী কর্মচারীদের ওপর পাল্টা হামলা চালায়। এ সময় ইসমাইল নামে আরেক কর্মচারী আহত হয়।
পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত কর্মচারী আফজাল এবং ইসমাইলকে রাবি চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়।
