২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হুন্ডির টাকা আত্মসাতের অভিযোগে র‌্যাবের ডিএডিসহ ৩ সদস্য গ্রেপ্তার

পণ্যভর্তি কাভার্ড ভ্যান লুটের ঘটনার রেশ কাটতে না কাটতে এবার হুন্ডির টাকা আত্মসাতের অভিযোগে র‌্যাবের একজন উপ--সহকারি পরিচালকসহ আরও তিন সদস্য গ্রেপ্তার হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2006, 10:15 PM

Updated : 26 Apr 2022, 03:48 PM

সাভার থানা পুলিশ সোমবার রাতে র‌্যাবের উপ সহকারি পরিচালক হুমায়ুন কবির, র‌্যাব এ কর্মরত সেনা সদস্য টিটু মিজান ও সহকারি উপ-পরিদর্শক (এএসআই) শামসুল আলমকে গ্রেপ্তার করে।

দুই ব্যবসায়ীকে আটক করে তাদের কাছ থেকে উদ্ধার করা টাকা আত্মসাতের অভিযোগে এই তিনজনকে গ্রেপ্তার করা হয়।

সাভার থানা পুলিশ জানায়, র‌্যাব-১১’র একটি দল রোববার রাতে সাভার থানা আশুলিয়া এলাকায় ঢাকা থেকে দিনাজপুরগামী নাবিল পরিবহনের একটি নৈশকোচ থেকে দুই হুন্ডি ব্যবসায়ী ইমরান আলী ও বেলাল হোসেনকে আটক করে। তাদের কাছ থেকে ২০ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা তাদের কাছে ওই পরিমাণ টাকা ছিল বলে জানান। কিন্তু র‌্যাব সদস্যদের জমা দেওয়া টাকার অংকের সাথে গড়মিল রয়েছে।

ব্যবসায়ীরা পুলিশকে জানান, উদ্ধার করা টাকার প্রকৃত পরিমাণ পুলিশকে না জানানোর জন্য র‌্যাব সদস্যরা তাদের হুমকি দেয়।

এদিকে র‌্যাবের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃতদের বক্তব্য অনুযায়ী র‌্যাবের ওই তিন সদস্যকে জিজ্ঞাসাবাদ ও তদন্তে টাকা আত্মসাতের ঘটনা বেরিয়ে আসে।

র‌্যাব সদস্য টিটু মিজানের স্বীকারোক্তি অনুযায়ী আশুলিয়ায় তার শ্বশুড় বাড়ি থেকে প্রায় আড়াই লাখ টাকা উদ্ধার করা হয়।

প্রসঙ্গত, বুধবার ভোররাতে ডেমরা এলাকা থেকে একটি পণ্যবাহী কাভার্ড ভ্যান লুটের অভিযোগে র‌্যাব-১০’র করপোরাল বজলুসহ তার আট সহযোগীকে গ্রেপ্তার করা হয়।