২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটযুদ্ধে বিজয় আনতে ১০ দফার পরিকল্পনা সাজাচ্ছে বিরোধী জোট, আপডেট

জাতীয় নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগসহ ১৪ দল দশ দফার নতুন নির্বাচনী কৌশল গ্রহণ করছে। আন্দোলনের পাশাপাশি নির্বাচনে বিজয় ছিনিয়ে আনতে উপরিকাঠামো এবং নিুস্তর -- এই দু’টি পর্যায়ে ভাগ করে কৌশল নির্ধারণ করা হচ্ছে। একযোগে চলছে সাংগঠনিক ও রাজনৈতিক পরিকল্পনার কাজ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2006, 07:58 PM

Updated : 26 Apr 2022, 03:48 PM

সংশি¬ষ্ট একাধিক সূত্র বিডিনিউজকে জানায়, সংস্কার আন্দোলন সফল হলেই বিরোধী দলের জন্য নির্বাচনে বিজয় নিশ্চিত হবে তা নয়। তারা মনে করছেন, বিএনপি’র নেতৃত্বাধীন চার দলীয় জোট ক্ষমতা ফিরে পেতে তাদের সর্বোচ্চ ‘মেকানিজম’ বাস্তবায়নের চেষ্টা অব্যাহত রাখবে। নির্বাচনের দিন পর্যন্ত এই মেকানিজম চলবে বলে তারা আশংকা প্রকাশ করেন। 

তারা জানান, বাস্তবতার নিরীখে তথা সরকারি দলের নির্বাচনী কৌশল এবং ‘ছক’ অনুযায়ী সেনাবাহিনী, পুলিশ, র‌্যাবসহ প্রশাসনযন্ত্রকে ব্যবহারের ‘চক্রান্ত’ প্রতিহত করতে বিরোধী দল চলমান আন্দোলন অব্যাহত রেখেই নির্বাচনের দিন তথা ফলাফল ঘোষণার সময় পর্যন্ত পরিকল্পনা সাজাচ্ছে। 

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আব্দুল জলিল এমপি এ ব্যাপারে বিডিনিউজকে বলেন, বিএনপি জামাত জোট প্রশাসন যন্ত্রকে ব্যবহার ও জনগণের ভোট চুরি আবার ক্ষমতায় আসার যে ষড়যন্ত্র করছে, জনগণ তা প্রতিহত করবে। অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্যেই আমরা সংস্কার প্রস্তাব দিয়েছি। কিন্তু জোট সরকার তা মানতে রাজি নয়। কারণ অবাধ নির্বাচন হল্ইে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিজয় নিশ্চিত হবে। জনগণ থেকে বিচ্ছিন্ন বিএনপি জামাত জোট ভোট পাবে না বলেই নানান ছলচাতুরি ও ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা চালাচ্ছে।

তিনি বলেন, জনগণের আকাঙ্খা অনুযায়ী দাবি আদায়ের সংগ্রামে আমরা ঐক্যবদ্ধ। দাবি আদায়ের সংগ্রামে ব্যাপক গণমানুষের সম্পৃক্ততাও দিন দিন বাড়ছে। সংস্কার বাস্তবায়নসহ আন্দোলন ও নির্বাচনে বিজয় অর্জন তথা মুক্তিযুদ্ধের পক্ষের জনগণের সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে প্রয়োজনীয় কর্মকৌশল নির্ধারণ করেই বিরোধী দল এগোচ্ছে। 

সূত্র জানায়, ভোটযুদ্ধে বিজয়ের লক্ষ্যে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য ইতিবাচক পরিবেশ নিশ্চিত করতে এবং উপরিকাঠামোতে সংস্কার দাবি বাস্তবায়ন করতে আওয়ামী লীগসহ ১৪ দল চলমান আন্দোলন বেগবান করবে। একই সঙ্গে ‘ভোটের মাঠ পরিষ্কার ও ফলাফল ঘরে তুলতে’ কমপক্ষে ১০ টি বিষয়কে গুরুত্ব দিয়ে বৃহত্তর পরিসরে করণীয় নির্ধারণ করে নির্বাচনী পরিকল্পনা সাজাচ্ছেন তারা।

উপরিকাঠামোতে গৃহীত পরিকল্পনার মধ্যে রয়েছে :

তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে বিচারপতি কেএম হাসান এবং সিইসি হিসেবে বিচারপতি এমএ আজিজ ও অপর দুই নির্বাচন কমিশনার তথা বর্তমান ইসি’র (ইলেকশন কমিশন) অধীনে কোনো নির্বাচন অনুষ্ঠান প্রতিহত করা; বেসামরিক প্রশাসনকে ঢেলে সাজানো; তত্ত্বাবধায়ক সরকার আমলে  সেনাবাহিনীকে নিরপেক্ষ ভূমিকা পালনে বাধ্য করা এবং র‌্যাবকে বিরোধী দলের বিরুদ্ধে ব্যবহার বন্ধ করা।

নিুস্তরের পরিকল্পনার মধ্যে রয়েছে :

ক্ষমতাসীন দলের স্থানীয় এমপি -- মন্ত্রী, দলবাজ প্রশাসন, কালো টাকার মালিক ও সন্ত্রাসী চক্রকে প্রতিহত করতে জনগণের সম্পৃক্ততা বাড়িয়ে স্থানীয় পর্যায়ে আন্দোলন জোরদার এবং স্থানীয় সংগ্রাম কমিটি গঠন; খসড়া ভোটার তালিকা নিয়ে বাড়ি বাড়ি গিয়ে টালি করা ; প্রার্থীর প্রধান এজেন্ট ও পোলিং এজেন্টদের প্রশিক্ষণসহ স্থানীয় ‘ভোট রক্ষা কমিটি’ গঠন করে  প্রতিটি বুথে ভোট পাহারা দেওয়ার জন্য বিশেষ ব্যবস্থা; সিভিল প্রশাসন ও সেনাবাহিনীসহ আইন শৃংখলা রক্ষাকারি বাহিনী যাতে গ্রাম পর্যায়ে বর্তমান বিরোধী দলের বিরুদ্ধে কার্যক্রম চালাতে না পারে সেজন্য স্থানীয় পর্যায়ে ‘প্রেসার গ্র“প’ গঠন, বুথ  পাহারা দেওয়ার জন্য কমপক্ষে ১০০ সদস্য বিশিষ্ট ‘সেন্টার কমিটি’ গঠন; কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন ছাড়াও জেলা ও নির্বাচনী এলাকাভিত্তিক কমিটি গঠন এবং যথাযথ রিপোর্টিং ও যোগাযোগের জন্য সমন্বয় ব্যবস্থা গ্রহণ।