সিলেটে ছাত্রদল নেতা নিহত, সংঘর্ষে আহত ৩০
সিলেটে সোমবার প্রতিপক্ষের গুলিতে জাতীয়তাবাদী ছাত্র দলের এক কর্মী নিহত এবং বিএনপি’র দুই গ্র“পের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৩০জন আহত হয়েছে।
সূত্র জানায়, বেলা সাড়ে ১১টার দিকে ছাত্রদল কর্মী এনাম তার নাদিয়া স্টোর নামের দোকানে অবস্থানকালে পূর্ব শত্র“তার জের হিসেবে ঢাকার দক্ষিণ বাজারের সন্ত্রাসী মুরাদ তার উপর গুলি চালায়।
গুরুতর আহত অবস্থায় এনামকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানকার চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
অপর ঘটনায়, গোলাপগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স’র উন্নয়নমূলক কাজের উদ্বোধন করাকে কেন্দ্র করে স্থানীয় এমপি ডা. সৈয়দ মকবুল হোসেনের সমর্থক এবং প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যান ইনাম আহমেদ চৌধুরীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে দৈনিক প্রথম আলোর স্থানীয় প্রতিনিধিসহ উভয় পক্ষের কমপক্ষে ৩০জন আহত হয়।
স্থানীয় সংসদ সদস্যকে উপেক্ষা করে পুলিশের নিরাপত্তা নিয়ে প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যান উন্নয়ন কাজের উদ্বোধন করলে সংঘর্ষের সূত্রপাত ঘটে। উদ্বোধনীর পরপরই সাংসদ সৈয়দ মকবুলের সমর্থকরা ইনাম আহমেদ চৌধুরীর সমর্থকদের ওপর হামলা চালায়।
সংঘর্ষের সময় মকবুল এক ঘন্টারও বেশি সময় একটি ঘরে আটক ছিলেন।
আহতদের মধ্যে প্রথম আলোর স্থানীয় প্রতিনিধিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যান্যদের গোলাপগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
