২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

কিশোরগঞ্জ সদর উপজেলার পারদাকুরের পাড়গ্রামে রোববার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2006, 09:07 PM

Updated : 26 Apr 2022, 03:48 PM

এরা হচ্ছেন -- আব্দুর রশীদ (৫০) ও হাসিনা খাতুন (৪০)।

সূত্র জানায়, রোববার সকাল ছয়টার দিকে নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হন তারা। ঘটনার পর আশংকাজনক অবস্থায় কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তাদের মৃত্যু হয়।