প্রশাসনে যুগ্ম-সচিব পর্যায়ে আবারো রদবদল
প্রশাসনের যুগ্ম-সচিব পর্যায়ে রোববার বেশকিছু রদবদল করা হয়েছে। এতে সদ্য পদোন্নতিপ্রাপ্ত কয়েকজনসহ ১০ জন যুগ্ম-সচিবকে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে পদায়ণ করা হয়।
সংস্থাপন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে রোববার এই রদবদলের আদেশ জারি করা হয়।
পদায়ণকৃত কর্মকর্তাদের মধ্যে যুগ্ম-সচিব আইয়ুবুর রহমান খানকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে, স্থানীয় সরকার বিভাগের রওশন আরা বেগমকে পার্বত্য চট্টগ্রাম বিষায়ক মন্ত্রণালয়ে, ময়েজউদ্দীন আহম্মেদকে স্থানীয় সরকার বিভাগে ও আব্দুস সামাদকে মন্ত্রিপরিষদ বিভাগে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ডা. সিরাজুদ্দৌলাকে সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে। এছাড়া বেগম কামরুন নাহার খানমকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে, ফমম জালাল উদ্দিন আল কাদেরীকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে, একেএম মাহাবুব আলমকে পানি সম্পদ মন্ত্রণালয়ে, আব্দুর রশিদকে কৃষি মন্ত্রণালয়ে এবং লিয়াকত আলীকে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ মন্ত্রনালয়ে যুগ্ম-সচিব পদে বদলি করা হয়েছে।
