২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে ২ ব্যবসায়ী ছুরিকাহত, ২ লাখ টাকা ছিনতাই

কেরানীগঞ্জে রোববার সশস্ত্র সন্ত্রাসীরা দুই ব্যবসায়ীকে ছুরিকাহত করে তাদের কাছে থাকা দুই লাখ টাকা ছিনতাই করেছে।

কেরানীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2006, 09:01 PM

Updated : 26 Apr 2022, 03:48 PM

মাথায় ও পায়ে আঘাতপ্রাপ্ত ব্যবসায়ী মো. জামাল এবং মো. শহীদকে মিডফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, ব্যবসায়িক কারণে নগরীতে যাওয়ার সময় সকাল ৯টার দিকে ওই ব্যবসায়ীরা হামলার শিকার হয়। সন্ত্রাসীরা অস্ত্রের মুখে তাদের একটি বস্তিতে নিয়ে যায়।

এ বিষয়ে কেরানীগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।

অবশ্য এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।