২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে নিহত ৩: আহত ৪

চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম ষোলদানা গ্রামে শনিবার সকালে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে একই বাড়ির তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2006, 12:16 PM

Updated : 26 Apr 2022, 03:48 PM

নিহতরা হলেন, শাবনুর (১০), অহিদউল্লা (৫০) ও আ. রব (৫৬)। আহতরা হলেন সখিনা (২৫), মালেক (৩৪), জেসমিন (১২) ও নুরুল ইসলাম (৬০)।

আহতদের মধ্যে নুরুল ইসলাম এবং মালেককে চাঁদপুর সদর হাসপাতালে এবং জেসমিন ও সখিনাকে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রাতে মাছ চুরি প্রতিরোধ করতে ওই পুকুরের মাছ চাষী সালাম মিজি পুকুরে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখে।

সকাল ৭ টার সময় ওই পুকুরে গোসল করতে গিয়ে একই বাড়ির চারজন নিহত হয়েছে। ভুলবশত: বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করায় এই দুর্ঘটনা ঘটে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ফরিদগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।