২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরের ৯টি উপজেলা অগ্নি ঝুঁকিপূর্ণ

দিনাজপুর জেলার নয়টি উপজেলায় চাহিদা অনুযায়ী ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় লাখ লাখ মানুষ অগ্নি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2006, 11:02 AM

Updated : 26 Apr 2022, 03:48 PM

স্থানীয়রা জানায়, দিনাজপুরের ১৩টি উপজেলার জন্য রয়েছে মাত্র চারটি ফায়ার সার্ভিস স্টেশন। এগুলো হচ্ছে--দিনাজপুর সদর, বোঁচাগঞ্জ, পার্বতীপুর ও ফুলবাড়ী সাব স্টেশন। খানসামা, চিরিরবন্দর, বিরামপুর, বীরগঞ্জ, কাহারোল, বিরল, নবাবগঞ্জ, ঘোড়াঘাট ও হাকিমপুর উপজেলায় কোন ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় প্রতি বছর লাখ লাখ টাকার মালামাল আগুনে পুড়ে ভস্মিভূত হয়। নয়টি উপজেলার প্রায় ১৭ থেকে ১৮ লাখ লোক অগ্নি ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে রয়েছে।

এ ব্যাপারে স্থানীয় লোকজন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা গ্রহণের আহবান জানিয়েছে।