২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় ১ ব্যক্তিকে কুপিয়ে ও জবাই করে হত্যা

পাবনা সদর উপজেলার টাটিপাড়া গ্রামে শুক্রবার ভোরে সন্ত্রাসীরা এক ব্যক্তিকে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে। িহতের নাম সাদেক মোল্লা।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2006, 03:02 PM

Updated : 26 Apr 2022, 03:48 PM

পুলিশ জানায়, ১০/১২ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী শুক্রবার ভোর ৫টার দিকে সাদেক মোল্লার বাড়িতে ঢুকে তাকে কুপিয়ে এবং জবাই করে হত্যা করে। এসময় তার ছেলেও আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জনযুদ্ধের পক্ষ থেকে রুহিত রায় নামে এক ব্যক্তি সাংবাদিকদের কাছে মোবাইলে ফোন করে এই হত্যাকান্ডের দায় স্বীকার করেছে।