২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম এক শীর্ষ সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব

চট্টগ্রামের র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) -৭ বৃহস্পতিবার বিকেলে নগরীর কোতয়ালী এলাকা থেকে এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2006, 08:41 PM

Updated : 26 Apr 2022, 03:48 PM

গ্রেপ্তারকৃতের নাম- ফরিদুল আলম ওরফে টাইগার ফরিদ্দা। সে চান্দগাঁও থানার মুন্সীবাড়ির ঠিকাদার মৃত আব্দুস সবুরের ছেলে।

শীর্ষ সন্ত্রাসী ফরিদুলের নামে পাহারতলী এবং চান্দগাঁও থানায় হত্যা, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য মামলাসহ ১৯টি মামলা রয়েছে বলে র‌্যাব জানায়।

গ্রেপ্তারকৃতকে চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।