২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুর সীমান্তে ১৫০০০ চকলেট বোমা ও ৮০০০ বোতল ফেন্সিডিল আটক

দিনাজপুর সীমান্তে বিডিআর জোয়ানরা ভারত থেকে আসা ১৫ হাজার চকলেট বোমা উদ্ধার করেছে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2006, 07:42 PM

Updated : 26 Apr 2022, 03:48 PM

দিনাজপুর ১৫ রাইফেল ব্যাটালিয়ন সূত্র জানায়, বুধবার রাতে দিনাজপুর কাটলা ও ফাঁসিলাডাঙ্গা সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে পাচার করার সময় বিডিআর জোয়ানরা ১৫ হাজার বোমাসহ আট হাজার বোতল ফেন্সিডিল ও ২২১টি ভারতীয় শাড়ি উদ্ধার করে। তবে এর সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করা যায়নি।

উদ্ধারকৃত বোমাগুলো জেএমবিদের ব্যবহৃত সিরিজ বোমার চেয়ে ক্ষমাতাসম্পন্ন বলে সূত্র জানায়।

পরে উদ্ধারকৃত বোমাগুলো নি®িকৃয় এবং ফেন্সিডিল ও শাড়ীগুলো আগুনে পোড়ানো হয়।