২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে শ্যালিকা অপহরণের দায়ে দুলাভাইয়ের যাবজ্জীবন

মাদারীপুর নারী ও শিশু নির্যাতন দমন আদালত-- ২ এর বিচারক সৈয়দ মো. আলতাফ হোসেন বৃহস্পতিবার এক রায়ে অপহরণের দায়ে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2006, 05:44 PM

Updated : 26 Apr 2022, 03:48 PM

মামলার বিবরণে জানা যায়, শিবচর থানার মগড়া গ্রামের হাবিবুর রহমানের মেয়ে পান্না আক্তারকে (১৩) একই গ্রামের মোতালেব হাওলাদারের ছেলে মো. ফারুক ২০০১ সালের ২৭ জুলাই অস্ত্রের মুখে অপহরণ করে। পান্না আক্তার ফারুকের স্ত্রীর ছোটবোন। দণ্ডপ্রাপ্ত ফারুক (৩৫) বর্তমানে পলাতক রয়েছে।