চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী কৃষক নিহত
চুয়াডাঙ্গার দামুরহুদা সীমান্তের মুন্সীপুরে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে একজন বাংলাদেশী কৃষক নিহত হয়েছে।
নিহতের নাম লিয়াকত আলী। সে মুন্সীপুর গ্রামের শামসুদ্দিনের ছেলে।
বাংলাদেশ রাইফেলস (বিডিআর) এর ৩৫ ব্যাটালিয়নের জওয়ানরা জানায়, বৃহস্পতিবার ভোরে লিয়াকত ৯২ পিলারের কাছে তার জমিতে কৃষি কাজের জন্য গেলে বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি করলে সে ঘটনাস্থলেই নিহত হয়। পরে বিএসএফ তার লাশ টেনে কাঁটাতারের বেড়া দিয়ে ভারতীয় সীমান্তে নিয়ে ফেলে রাখে।
বিডিআর কমান্ডার এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে। ঘটনার পর এলাকায় আতংক বিরাজ করছে।
