সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২
সাতক্ষীরায় বুধবার পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুই জন নিহত হয়েছে।
নিহতরা হলো দেবহাটা উপজেলার চন্দ্রীপুর গ্রামের মোমিন আলীর ছেলে ফিরোজ (৮) এবং সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার আব্দুল আহাদের ছেলে মামুন সরদার (২২)।
পুলিশ জানায়, ফিরোজ তার আত্মীয়ের বাড়িতে যাওয়ার সময় একটি যাত্রীবাহি বাসের চাপায় ঘটনাস্থলেই নিহত হয়।
অপর ঘটনায় মামুন সর্দার কালিগঞ্জ থেকে মটর সাইকেলে ফেরার পথে নলতা হাসপাতালের কাছে একটি যাত্রীবাহি বাসের সাথে সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হয়।
উভয় ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথক অপমৃত্যু মামলা হয়েছে।
