গাইবান্ধায় ব্যবসায়ীদের অর্ধদিবস ধর্মঘট পালিত
গাইবান্ধায় বুধবার অর্ধদিবস ধর্মঘট পালিত হয়েছে। গাইবান্ধা থানাহাজতে মেধাবী ছাত্র সাজিদ হত্যার ৫২ দিন অতিবাহিত হলেও মামলার অগ্রগতি না হওয়ায় গাইবান্ধা ব্যবসায়ী সমন্বয় পরিষদ এ ধর্মঘটের ডাক দেয়।
গাইবান্ধা ব্যবসায়ী সমন্বয় পরিষদ সকালে একটি প্রতিবাদ মিছিল বের করে। তারা মিছিল শেষে পৌর শহীদ মিনারে এক সমাবেশের আয়োজন করে।
সমাবেশে বক্তব্য রাখেন সাবেক পৌর চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান আব্দুর রশিদ, ব্যবসায়ী পরিষদের সভাপতি আনোয়ারুল কাদির প্রমুখ। বক্তারা সাজিদ হত্যার সাথে জড়িত সকল ব্যক্তিদের গ্রেপ্তার এবং মামলার দ্রুত বিচার দাবি করেন।
