ঝিনাইদহে ঘূর্ণিঝড়ে একজন নিহত, আহত ১০
ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলায় ঘূর্ণিঝড়ে একজন নিহত এবং ১০ জন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বুধবার একথা জানায়।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার সন্ধ্যায় হরিণাকুণ্ডুর দু’টি গ্রামে ঘূর্ণিঝড় আঘাত হানে। এর ফলে এ দু’টি গ্রামের গাছপালা ভেঙ্গে পড়ে এবং ঘরবাড়ি বিধ্বস্ত হয়। এসময় দুই বছরের একটি শিশু এবং ১০ জন আহত হয়।
আহতদেরকে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
