মুন্সীগঞ্জে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
মুন্সীগঞ্জের এক যুবককে শিশু ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত আসামি হচ্ছে ফজলেল হক ফজল (২৫)। সে পটুয়াখালীর বাহিরমোচ গ্রামের মোসলেম খানের পুত্র।
মুন্সীগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এবং মুন্সীগঞ্জ জেলা ও দায়রা জজ আলী মনসুর আলী আসামি ফজলের অনুপস্থিতিতেই মঙ্গলবার এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণে জানা যায়, মুন্সীগঞ্জ--বিক্রমপুরের শ্রীনগর উপজেলার ঢ়াড়িখালের মিলন মিয়ার মেয়ে সুবর্ণাকে (৭) ২০০৫ সালের ২৩ জুলাই আসামি ফজল ধর্ষণ করে।
এ ঘটনার পর থেকে ধর্ষক ফজল পলাতক রয়েছে।
