ফরিদপুরে বাস--ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৭
ফরিদপুর জেলার ফরিদপুর--রাজবাড়ি মহাসড়কে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে যাত্রীবাহি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও সাতজন আহত হয়েছে।
নিহতের নাম-- মো. ইউনুস (২৫)।
পুলিশ সূত্র জানায়, ফরিদপুর সদর উপজেলার চণ্ডীপুর নামক স্থানে ফরিদপুরগামী একটি যাত্রীবাহি বাসের (পাবনা--ব--১২৫) সাথে রাজবাড়িগামী ট্রাকের (ঢাকা--মেট্রো--ট-১৪--৩৪৬৪) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আটজন বাসযাত্রী আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে মো. ইউনুস মারা যায়।
অন্য আহতরা বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ ব্যাপারে ফরিদপুর কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
