২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিভি কার্যক্রমে প্রতারণা সংক্রান্ত প্রকাশিত খবরে যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিক্রিয়া

যুক্তরাষ্ট্রের ডিভি লটারির ক্ষেত্রে সম্ভাব্য প্রতারণা বিষয়ে বাংলাদেশের পত্র--পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন নিয়ে যুক্তরাষ্ট্র দূতাবাস প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2006, 08:50 PM

Updated : 26 Apr 2022, 03:47 PM

দূতাবাস এক সংবাদ বিবৃতিতে জানায়, ভিসা সাক্ষাৎকারের আগের দিন পর্যন্ত ডিভি কর্মসূচির জন্যে কোনো অর্থ প্রদান করতে হয় না। আবেদনকারীদের সাক্ষাৎকারের সময় সরাসরি দূতাবাসকেই অর্থ প্রদান করতে হয়।

এ ব্যাপারে যে কোনো তথ্য সংগ্রহের জন্যে DhakaDV@state.gov -- এ ঠিকানায় ই--মেইল করে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসে যোগাযোগ করার জন্যে ওই বিবৃতিতে অনুরোধ জানানো হয়।

এ ছাড়া ডিভি ২০০৬ লটারি বিজয়ী কেউ যদি এখনো তার সাক্ষাৎকারের তারিখ না পেয়ে থাকেন, তাহলে তারা যে কোনো সোমবার সকাল ৯টায় ডিভি’র কাগজপত্রসহ দূতাবাসে আসতে পারেন অথবা দূতাবাসের ২ নম্বর গেটে এসে একটি ‘হলুদ ইনফর্মেশন ফর্ম’ পূরণ করতে পারেন।

ডিভি আবেদনকারীর আবেদন বিবেচনায় নিয়ে আসতে হলে তাকে ১ আগস্টের আগেই দূতাবাসে রিপোর্ট করতে বলা হয়েছে।