ইউপিডিএফ’র ৩ জন হত্যার প্রতিবাদে খাগড়াছড়ি -- রাঙামাটি সড়ক অবরোধ ঘোষণা
পার্বত্য শান্তিচুক্তি বিরোধী ইউপিডিএফ’র (ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট) তিনজন কর্মী খুন হওয়ার প্রতিবাদে পাহাড়ি গ্র“পটি সোমবার খাগড়াছড়ি সদরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে।
এছাড়া ওই হত্যার প্রতিবাদে ইউপিডিএফ মঙ্গলবার খাগড়াছড়ি -- রাঙ্গামাটি সড়কে সকাল -- সন্ধ্যা সড়ক অবরোধের কর্মসূচি ঘোষণা করেছে।
ইউপিডিএফ’র বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে স্বর্নিভর বাজারে সমাবেশ করে। সমাবেশ থেকে ইউপিডিএফ দাবি করেছে, সোমবার গভীর রাতে রাঙামাটি জেলার নুও কেরেটছড়িতে শান্তিচুক্তি পক্ষীয় সশস্ত্র সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে তাদের তিনজন সদস্য নিহত হয়। নিহতরা হচ্ছে, প্রেম লতা চাকমা (৫০), টুল মনি চাকমা (৪০) ও সুশীল চাকমা (২০)। হামলায় গুরুতর আহত হয় সন্তোষ চাকমা (১৮) ও সিধু চাকমা (১৭)।
এদিকে বিডিনিউজ’র রাঙামাটি প্রতিনিধি ইউপিডিএফ’র সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে অনুরূপ সংবাদ দিয়েছেন।
