২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে তরুণীকে ধর্ষণের পর হত্যা

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার চর ধলেশ্বরী এলাকায় রোববার রাতে এক তরুনীকে ধর্ষণ শেষে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2006, 05:45 PM

Updated : 26 Apr 2022, 03:47 PM

নিহতের নাম-- পান্না, সে ওই এলাকার শামসুল হকের মেয়ে।

স্থানীয়রা জানায়, রোববার গভীর রাতে প্রকৃতির ডাকে ঘরের বাইরে গেলে কয়েকজন দুস্কৃতকারী পান্নাকে তুলে নিয়ে যায়। পরে পাশ্ববর্তী একটি ধনচে ক্ষেতে নিয়ে তার উপর পাশবিক নির্যাতন চালিয়ে শ্বাসরোধ করে হত্যা করে।

এ ঘটনার সাথে জড়িত সন্দেহে ডালিম (২৫) নামের এক যুবককে আটক করা হয়েছে।

পুলিশ নিহত পান্নার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এ ব্যাপারে বন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।