ইটালীয় রাজীনিতবিদরা বিশ্বকাপ জয়ের আনন্দ উদযাপনে একত্রিত
ফ্রান্সকে রোববার বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচে পরাজিত করে শিরোপা জয়ের পর ইটালির প্রধানমন্ত্রী রোমানো প্রোদিসহ সকল রাজনৈতিক দলের নেতা একত্রে আনন্দ উদযাপন করেছেন।
ইটালিয়ান প্রধানমন্ত্রী প্রোদি বলেন, “বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচে প্রাণপণ লড়াইয়ের পর এটি বিজয়সূচক জয়। ম্যাচটির ভাগ্য টাইব্রেকারে নির্ধারিত হবে তা আসলেই অবিশ্বাস্য। তবে ফরাসি খেলোয়াড়রের শট গোলপোস্টে লেগে ফিরে আসার ফলে দু’টি দলের মধ্যে পার্থক্য গড়ে যায়।”
দেশটির প্রেসিডেন্ট জর্জিও নাপোলিতানো আজ্জুরিদের দলকে বিশ্বকাপ শিরোপা জয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছেন।
সম্প্রতি ইটালির ঘরোয়া লিগ ‘সিরিয়া এ’ এর চারটি ক্লাব ম্যাচ--ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ার পর এই শিরোপা জয় আজ্জুরিদের অতি প্রয়োজন হয়ে পড়েছিল।
এদিকে ইটালির বিচারমন্ত্রী ক্লেম্যানতে মাস্টেলা বিশ্বকাপ চলাকালে বলেছিলেন, ইটালি যদি বিশ্বকাপ শিরোপা জয় করতে পারে তাহলে সকল অপরাধীকে ক্ষমা করে দেওয়া হবে। বিশ্বকাপ শিরোপা জয়ের পর তিনি আবারও তার বক্তব্য পুনর্ব্যক্ত করেন।
ইটালির অন্যতম রাজনৈতিক দল নর্দান লিগও আজ্জুরিদের বিশ্বকাপ শিরোপা জয় উপলক্ষে আনন্দ উদযাপন করছে।
