শেখ হাসিনার সাথে বাংলাদেশে নবনিযুক্ত জাপানি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাত
বাংলাদেশে নবনিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মাসাউকি ইনোয়ি রোবরাব বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনার সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল এই সাক্ষাৎকারকে সৌজন্য সাক্ষাত হিসেবে উল্লেখ করে বলেন এই বৈঠকে বাংলাদেশ এবং জাপানের দ্বিপাক্ষিক বিষয়গুলো আলোচনা হয়েছে।
তিনি জাপানকে বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু হিসেবে উল্লেখ করে জাপন বাংলাদেশের জন্মলগ্ন থেকে এদেশকে বিভিন্নরকমের সহায়তা প্রদান করে আসছে বলে জানান।
এ প্রসঙ্গে জাপানের সহায়তায় নির্মিত বঙ্গবন্ধু বহুমুখী সেতু, রূপসা সেতুসহ বড় বড় অবকাঠামোর প্রসঙ্গ উল্লেখ করেন তিনি।
এছাড়া, বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট এবং এ সংক্রান্ত বিরোধী দলের দৃষ্টিভঙ্গি নিয়েও এই বৈঠকে আলোচনা করা হয় বলে আব্দুল জলিল সাংবাদিকদের জানান।
আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সৈয়দ আবুল হোসেন, সাবেক রাষ্ট্রদূত জিয়াউদ্দিন এবং শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী ড. আওলাদ হোসেন এই সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন।
