শেরপুরে অপহৃত তিন বাংলাদেশীকে তিন দিনেও বিএসএফ ফেরত দেয়নি
শেরপুরের নাতিলাবাড়ী উপজেলার গারো পাহাড়ের সীমান্তবর্তী ভুরুঙ্গা এলাকা থেকে অপহরণ করে নিয়ে যাওয়া তিন বাংলাদেশীকে তিন দিনেও ফেরত দেয়নি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
অপহৃত তিনজন হলো, ভুরুঙ্গা গ্রামের আব্দুল করিম, আন্ধারুপাড়া গ্রামের আদিবাসী পেট্রোজ সাংমা ও খলচান্দা গ্রামের ময়নাল হক।
বিডিআর সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে নালিতাবাড়ী উপজেলার ভুরুঙ্গা গ্রামের তিন বাংলাদেশী জ্বালানী কাঠ সংগ্রহ করতে গেলে বিএসএফ সদস্যরা বাংলাদশের অভ্যন্তরে প্রবেশ করে তাদের অপহরণ করে নিয়ে যায়।
নালিতাবাড়ী বরোমারী বিডিআর ক্যাম্প থেকে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে পত্র দেয়া হলেও বিএসএফ কোন সাড়া দেয়নি।
