রাজনৈতিক শত্র“তার শিকার তাদের ৩ সন্তান: মায়েদের অভিযোগ
রাজধানীতে শনিবার তিন যুবকের মায়েরা অভিযোগ করে বলেছেন, তাদের ছেলেরা ক্ষমতাশালী দুই ব্যক্তির রাজনৈতিক শত্র“তার শিকার হয়েছেন।
ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্রাব) এ আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওই তিন যুবকের মায়েরা জানান, তাদের তিন সন্তান ফারুক ইকবাল, ইউসুফ ও ইব্রাহিমকে ২৬ জুন মিথ্যা অভিযোগে খিলগাঁও থানা পুলিশ আটক করে।
সংবাদ সম্মেলনে উপস্থিত তিন মায়ের মধ্যে দু’জন মা হচ্ছেন লুতফুন্নেসা বেগম ও শাহিনা বেগম।
তারা অভিযোগ করেন, মালিবাগের আল-মনসুর গার্মেন্টেসের মালিক ও বিএনপি নেতা শেখ আব্দুল্লাহ’র ভাড়া করা সন্ত্রাসীরা তাদের ছেলেদের আটক করে মিথ্যা মামলায় পুলিশের কাছে ধরিয়ে দেয়।
তারা জানান, শেখ আব্দুল্লাহর রাজনৈতিক শত্র“ শেখ ইউনুস আহমেদের ‘সনি ড্রাগস’ নামক প্রতিষ্ঠানের কর্মী ছিলেন তাদের ছেলেরা। দু’জনের রাজনৈতিক শত্র“তার শিকার হন তারা।
তারা জানান, শেখ আব্দুল্লাহ ও শেখ ইউনুস উভয়ই আত্মীয় এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ জেলায় বিএনপি’র সম্ভাব্য প্রার্থী।
আটককৃতদের মায়েরা সরকারের কাছে তার ছেলেদের ছেড়ে দেওয়ার জন্যে আবেদন জানান।
