টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক নিহত
টাঙ্গাইল সরকারি সাদত বিশ্ববিদ্যালয় কলেজের ইতিহাস বিভাগের অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক জয়দেব কুমার সাহা (৬০) শনিবার দুপুরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে।
পুলিশ জানায়, বেলা ১২টায় বিশেষ কাজে সাদত কলেজে যাওয়ার সময় টাঙ্গাইল শহর থেকে গাজীপুরগামী একটি যাত্রীবাহী বাসে উঠতে গিয়ে পড়ে যান তিনি।
এতে চাকার নিচে পিষ্ট হলে মারাত্মক আহত অবস্থায় তাকে স্থানীয় জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে পরে তার মৃত্যু হয়।
পুলিশ বাসটিকে আটক করলেও এর চালক পালিয়ে যায়।
এই ঘটনার পর টাঙ্গাইল-গাজীপুর রুটের বাস চলাচল বন্ধ থাকে।
