লক্ষ্মীপুরে ছাত্রদল ও শিবিরের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২০জন আহত
লক্ষ্মীপুরে শনিবার ছাত্রদল ও শিবিরের মধ্যে সংঘর্ষে উভয় দলের কমপক্ষে ২০ জন আহত হয়েছে।
সূত্র জানায়, শিবিরের পোষ্টার ছেঁড়াকে কেন্দ্র করে রায়পুর সরকারি কলেজ সংলগ্ন ল্যাংড়া বাজারে শিবির ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় দলের কমপক্ষে ২০জন আহত হয়।
আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স, সদর হাসপাতাল ও স্থানীয় প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে ছাত্রদল ও শিবির পরস্পরকে দায়ী করেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
