বরিশালে বিআরটিসি’র বাস ভাংচুর : চালককে মারধোর
বরিশালে বেসরকারি বাস মালিক সমিতির লোকজন শনিবার সকালে বেনাপোল এবং খুলনা-বরিশাল রুটে চলাচলকারী বিআরটিসি’র দুটি বাস ভাংচুর করে এবং যাত্রীদের নামিয়ে দিয়ে বাস আটক করেছে।
বরিশাল বিআরটিসি’র ডিপো ম্যানেজার খান কামাল উদ্দিন জানিয়েছেন, বরিশাল থেকে বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে আসা ০০১১ নং বাসটি হামলাকারীরা মোড়লগঞ্জের বনগাঁও স্ট্যান্ডে ভাংচুর করে এবং যাত্রীদের নামিয়ে দিয়ে বাসটি আটকে রাখে। এ সময় বাসের চালক আনিছুর রহমান আহত হয়।
এছাড়া হামলাকারীরা খুলনা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা বিআরটিসি’র ০০২২ নং বাসটি ভাংচুর করে। পরে স্থানীয়দের সহযোগিতায় সে বাসটি বরিশালের উদ্দেশ্যে যাত্রা করে।
