২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

রাজধানীর খিলগাঁও এলাকার গোড়ানে শনিবার ভোরে সন্ত্রাসীদের উপর্যুপরি ছুরিকাঘাতে একজন যুবক নিহত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2006, 11:00 AM

Updated : 26 Apr 2022, 03:47 PM

নিহত যুবকের নাম আরমান। সে গোড়ান এলাকার মুদি দোকানদার।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, এলাকায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিবাদ করায় সন্ত্রাসীরা শুক্রবার রাতে আরমানকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে।

স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় আরমানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে ডাক্তারেরা রাত ১ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত অস্ত্রোপচার করেও তাকে বাঁচাতে পারেনি। ভোর সাড়ে ৫ টায় আরমানের মৃত্যু হয়।

খিলগাঁও থানায় যোগাযোগ করা হলে পুলিশ এ বিষয়ে কিছু জানেনা বলে জানায়।

এ ব্যাপারে খিলগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।