সাভারে শীর্ষ সন্ত্রাসী ও তার সহযোগী গ্রেফতার
সাভার নামা বাজার বংশী নদীর ঘাট থেকে পুলিশ শীর্ষ সন্ত্রাসী ও টেক্সিক্যাব ছিনতাই মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ দুইজনকে গ্রেফতার করেছে। শুক্রবার পুলিশ একথা জানায়।
গ্রেফতারকৃতদের নাম মকবুল ওরফে খাটা মকবুল (৩০) ও তার সহযোগী আজম খান (২৮)।
পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে ডাকাতির প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে সাভার থানার এ এস আই আনোয়ার ফোর্সসহ দুইজনকে গ্রেফতার করে। এসময় অন্যরা পালিয়ে যায়।
খাটা মকবুল দ্রুত বিচার ট্রাইবুন্যাল আইনের ট্যাক্সিক্যাব ছিনতাই মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজিসহ প্রায় ১২টি মামলা রয়েছে।
