২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নগরীতে ছড়িয়ে পড়ছে ডেঙ্গু, হাসপাতালে ৬০ জন

রাজধানীর বেশকিছু এলাকায় মশাবাহিত ডেঙ্গু জ্বর ছড়িয়ে পড়েছে। ঢাকা সিটি করপোরেশন বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2006, 07:58 PM

Updated : 26 Apr 2022, 03:47 PM

বিজ্ঞপ্তিতে বলা হয়, মোহাম্মদপুর, রায়েরবাজার, কলাবাগান, তেজগাঁও, নিউমার্কেট, মিরপুর, ধানমন্ডি, গুলশান, মগবাজার, আজিমপুর, বাড্ডা, এলিফ্যান্ট রোড, সোবহানবাগ, শান্তিবাগ ও ডেমরা এলাকা ঢাকার অন্যান্য অংশের তুলনায় ঝুঁকিপূর্ণ।

এসব এলাকায় ৬ জুলাই পর্যন্ত প্রায় ৬০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে।

রোগীদের মধ্যে ১১ জনকে সেন্ট্রাল হাসপাতাল, একজনকে পদ্মা জেনারেল হাসপাতাল, পাঁচজনকে হলিফ্যামিলি হাসপাতাল এবং বাকিদের অন্যান্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

১১ জন সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন।

এ রোগ ছড়িয়ে পড়ার কারণে সিটি করপোরেশন ডেঙ্গু আক্রান্ত অঞ্চলগুলোর ৫০০ গজের মধ্যে মশার ওষুধ ছড়ানোর কর্মসূচি হাতে নিয়েছে।

এছাড়া ডেঙ্গুর প্রকোপ রোধ করতে বাসস্ট্যান্ড, রেলওয়ে স্টেশনসহ বিভিন্ন স্থানে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান চলছে।