২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আর্জেন্টিনার কোচ হতে চান গ্যালেগো

আর্জেন্টিনার ১৯৭৮ সালের বিশ্বকাপ জয়ী দলের ফুটবলার আমেরিকো গ্যালেগো আর্জেন্টাইন ফুটবল দলের কোচ হওয়ার ইচ্ছা ব্যক্ত করেছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2006, 07:05 PM

Updated : 26 Apr 2022, 03:47 PM

সম্প্রতি জার্মানির কাছে টাইব্রেকারে হারার পর আর্জেন্টাইন কোচ জোসে পেকারম্যান পদত্যাগ করায় গ্যালেগো তার এই মনোভাব ব্যক্ত করেন।

গ্যালেগো আর্জেন্টাইন জাতীয় দলের ফুটবলার হিসেবে ১৯৭৮ সালে দেশকে প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের স্বাদ এনে দেন। পরবর্তীতে ১৯৯৮ এর বিশ্বকাপ আসরে গ্যালেগা তৎকালীন জাতীয় দলের কোচ দ্যানিয়েল প্যাসারেল্লা’র সহযোগী হিসেবে কাজ করেন। বর্তমানে তিনি মেক্সিকোর একটি ফুটবল ক্লাব ‘টলুকা’র কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। 

৫১ বছর বয়সী গ্যালেগো তার কোচ হওয়ার ইচ্ছা ব্যক্ত করতে গিয়ে বলেন, ‘ যে কোনো আর্জেন্টাইনই জাতীয় দলের কোচ নিযুক্ত হতে পারলে নিজেকে ধন্য মনে করবে। আর আমার এই বয়সে তা হতে পারলে আমার জন্য সেটি খুবই ভালে হবে’।