নরসিংদীতে গণপিটুনিতে ডাকাত নিহত
নরসিংদী সদর উপজেলার নগর বানিয়াদি, মেঘনা নদীর করিমপুর ও শ্রীনগর এলাকায় বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে তিনটি পৃথক ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় গণপিটুনিতে এক ডাকাত নিহত ও গৃহকর্তা আহত হয়েছে।
নিহত ডাকাতের নাম সইল্লা ফারুক (২৭)। সে নরসিংদী শহরের ঘোষপাড়া মহল্লার শাহাবুদ্দীনের ছেলে।
এলাকাবাসী জানায়, সদর উপজেলার শীলমান্দি ইউনিয়নের নগর বানিয়াদি গ্রামের ব্যবসায়ী মোবারক মিয়ার বাড়িতে ৭/৮ জনের একদল সশস্ত্র ডাকাত দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে আলমারীর চাবি চায়। চাবি দিতে অস্বীকৃতি জানালে ডাকাতরা গৃহকর্তাকে গুলি করলে হাতে গুলি বিদ্ধ হয়ে মারাত্মকভাবে আহত হয়।
এসময় তার চিৎকারে মসজিদ থেকে ডাকাতি হচ্ছে বলে প্রচার করা হলে এলাকাবাসী বাড়িটি ঘিরে ফেলে ডাকাত সইল্লাকে ধরতে সক্ষম হয়। সে অপর সাত ডাকাতের নাম প্রকাশ করে।
আহত মোবারক মিয়াকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ।
অপর ঘটনা দুটি ঘটে বৃহস্পতিবার সকালে নরসিংদীর মেঘনা নদীর সদর উপজেলার করিমপুর ও শ্রীনগর এলাকায়। ডাকাতরা বৃষ্টির মধ্যে দুটি ইঞ্জিন চালিত নৌকার যাত্রীদের সর্বস্ব লুটে নিয়ে যায়।
