২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

এখন বিশ্বকাপ শিরোপা জয় করতে হবে: ডমিনেচ

কোচ রেমন্ড ডমিনেচ তার ফরাসি দলকে রোববার বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠেয় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচে দায়িত্ব পূরণের মাধ্যমে শিরোপা জয় করতে বলেছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2006, 10:08 AM

Updated : 26 Apr 2022, 03:47 PM

জার্মানিতে খেলতে আসার সময় ফ্রান্স দলকে নিয়ে সমালোচনা করা হয় এবং এখন ফরাসিরা বিশ্বের সর্ববৃহৎ ফুটবল শিরোপা জয়ের দোড়গড়ায় অবস্থান করছে। খবর বিভিন্ন বার্তাসংস্থার।

বুধবার ফ্রান্স শিরোপা প্রত্যাশি পর্তুগালকে ১ - ০ গোলে পরাজিত করে ইটালির বিরুদ্ধে ফাইনালে খেলা নিশ্চিত করেছে। 

ফরাসিরা ১৯৯৮ সালের বিশ্বকাপ শিরোপা জয়ের মতো এবারও শিরোপা দেশে নিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

ডমিনেচ বলেন, “আমরা ফাইনালে উঠেই থেমে যেতে চাই না। আমরা আবারও বিশ্বকাপ শিরোপা জয় করতে চাই। এতে কোনও সন্দেহ নেই ফাইনালে অবশ্যই আমরা নিজেদের উজাড় করে খেলবো।”

তিনি আরও বলেন, “২০০৬ সালের বিশ্বকাপ আসরের ফাইনালে উঠতে পেরে আমরা গর্বিত। তবে আমাদের স্বপ্ন পূরণ হওয়া এখনও বাকি আছে।”

ডমিনেচ মনে করেন, ইটালি ও ফ্রান্স নিজ যোগ্যতায় বিশ্বকাপ ফুটবলের ফাইনালে উঠতে সমর্থ হয়েছে।

ডমিনেচ বলেন, “এবারের বিশ্বকাপ আসরে সত্যিকার দু’টি লড়াই হয়েছে। প্রথমটা ফ্রান্স ও ব্রাজিলের মধ্যে এবং দ্বিতীয়টা হচ্ছে জার্মানি ও ইটালির মধ্যে। ইটালি নিজেদের সক্রিয় ফুটবল নৈপুণ্যের মাধ্যমেই জার্মানিকে পরাজিত করেছে।”