২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর সাথে আনোয়ার হোসেন মঞ্জুর সাক্ষাত

এইচএম এরশাদের পর জাতীয় পার্টির অপর অংশের চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু বুধবার প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাথে তার কার্যালয়ে সাক্ষাত করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2006, 10:10 PM

Updated : 26 Apr 2022, 03:47 PM

সূত্র জানায়, পরবর্তী জাতীয় নির্বাচনে এক্যবদ্ধভাবে লড়াই করার জন্য খালেদা জিয়া তাকে চার দলীয় ঐক্যজোটে অংশগ্রহণের প্রস্তাব দেন। 

কিন্তু আনোয়ার হোসেন মঞ্জু তার অনুরোধের জবাবে কোন সিধান্ত দেননি বলে দলীয় সূত্র জানায়।

জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব সাদেক সিদ্দিকী বলেন, “পরবর্তী জাতীয় নির্বাচনে জোট গঠনের জন্য আমরা ক্ষমতাসীন ও বিরোধী উভয় দলের সাথেই আলোচনা করছি। আগামী মাসে অনুষ্ঠেয় দলের প্রেসিডিয়াম বৈঠকে আমরা যে কোন একটি জোটে যোগদানের সিধান্ত নেবো।”

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দলের চেয়ারম্যান তার নির্বাচনী এলাকার উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছেন।

এর আগে রোববার জাপা চেয়ারম্যান এইচএম এরশাদ প্রধানমন্ত্রীর সাথে তার কার্যালয়ে দেখা করেন।