চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৭ জন আহত
চট্টগ্রাম নগরীর বন্দর পুলিশ স্টেশনের আওতাধীন নিমতলার এক কারখানায় বুধবার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কমপক্ষে সাতজন আহত হয়েছে।
সকাল ১০টার দিকে এসকান্দার নামের ওয়ার্কশপে সিলিন্ডারটি হঠাৎ বিস্ফোরিত হলে আগুন ধরে যায়। এতে কারখানার সাতজন কর্মী আহত হয় এবং দুইটি প্রাইভেট কার পুড়ে যায়।
ফায়ারসার্ভিসের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে আধাঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
আহতরা হলো- মানিক, এরশাদ, বাদশা, অনিক এবং আনাম। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অগ্নিকাণ্ডে প্রায় নয় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়।
