২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জার্মান দলকে সমালোচনা করায় বার্লিনে বাস চালকের মাথায় আঘাত

স্বাগতিক জার্মানি বিশ্বকাপ সেমিফাইনালে ইটালির বিরুদ্ধে ২-০ গোলে হেরে যাওয়ার সমালোচনা করায় বুধবার এক যাত্রী বার্লিনের এক বাস চালককের মাথায় আঘাত করলে বাসটি পার্ক করা একটি গাড়ির উপর উঠে যায়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2006, 08:38 PM

Updated : 26 Apr 2022, 03:47 PM

বার্লিন পুলিশ জানায়, দক্ষিণ--পশ্চিম বার্লিনে ভ্রমণরত বাসটিতে শুধু একজন যাত্রী ছিলেন যিনি চালকের সাথে জার্মানি-ইটালি ম্যাচ নিয়ে আলাপ করছিলেন। জার্মান খেলোয়াররা যথেষ্ট ভালো খেলেনি বলে চালক মন্তব্য করলে উক্ত যাত্রী চালকের উপর চড়াও হন এবং বিয়ারের বোতল দিয়ে তার মাথায় আঘাত করেন, জানান পুলিশ।

চালক সে সময়ে গাড়ির নিয়ন্ত্রন হারিয়ে পার্ক করা একটি মার্সিডিজ গাড়ির ওপর তুলে দেন এবং যাত্রী জরুরী বহির্গমন পথ দিয়ে দ্রুত পালিয়ে যান।

জার্মান স্টাইকার পেডোলস্কির ২০ নম্বর জার্সি পরিহিত ঐ যাত্রীকে পুলিশ খুঁজছে।