২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে কলাপাড়াগামী বাসে ডাকাতি: আহত ৩০

ঢাকা থেকে কলাপাড়াগামী নৈশকালীন সাকুরা পরিবহনের একটি বাসে মঙ্গলবার রাতে ডাকাতি সংঘটিত হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2006, 06:56 PM

Updated : 26 Apr 2022, 03:47 PM

কলাপাড়া, জুলাই ৫ (বিডিনিউজ)Ñ যাত্রীরা জানায়, মঙ্গলবার রাত ১টার দিকে ফরিদপুরের মাজার এলাকায় যাত্রিবেশী ডাকাতরা সবাইকে জিম্মি করে প্রায় দুই লাখ টাকা এবং ১৭টি মোবাইল সেট লুট করে নেয়। ডাকাতদের মারধরে অন্তত ৩০ যাত্রী আহত হয়েছে। ডাকাতরা পথিমধ্যে বাসটি থামিয়ে নেমে যায়।