জয়পুরহাটে ট্রাকের চাপায় একজন নিহত, আহত ৫
জয়পুরহাট শহরের ডায়াবেটিক হাসপাতাল মোড়ে বুধবার সকালে দ্রুতগামী একটি ট্রাকের চাপায় একজন নিহত এবং পাঁচজন আহত হয়েছে।
নিহতের নাম মইনুদ্দীন (৫০)। তার বাড়ি জেলার কালাই উপজেলার দূর্গাপুর গ্রামে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, জয়পুরহাট--বগুড়া মহাসড়কের ডায়াবেটিক হাসপাতাল মোড়ে সকাল সাড়ে ১০টার দিকে বগুড়াগামী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি রিক্সাভ্যানকে সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
এ দুর্ঘটনায় আহত পাঁচজনকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
