২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে ১ কেজি ওজনের বোমা সদৃশ বস্তু উদ্ধার

ফরিদপুর শহরের ইয়াছিন কলেজের মাঠ থেকে পুলিশ মঙ্গলবার রাতে একটি এক কেজি ওজনের বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2006, 12:47 PM

Updated : 26 Apr 2022, 03:47 PM

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ কলেজের মাঠ থেকে স্তুপীকৃত ইট-সুরকির ভেতর থেকে বস্তুটি উদ্ধার করে।

উদ্ধারকৃত বস্তুটি পানি ভর্তি বালতিতে রেখে বালির বস্তা চাপা দিয়ে রাখা হয়েছে এবং মাঠের চারিদিকে লাল পতাকা টানানো হয়েছে।

উদ্ধারকৃত বস্তুটি বোমা কি না তা পরীক্ষা করার জন্য ঢাকায় র‌্যাব সদর দফতরে বিশেষজ্ঞ চেয়ে বার্তা পাঠানো হয়েছে।

পুলিশ এ ব্যাপারে সংবাদদাতাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

পুলিশ জানায়, গত সোমবার সালথায় উদ্ধারকৃত বস্তুটিও বোমা বিশেষজ্ঞ দল পরীক্ষা করে দেখবেন।