জয়পুরহাটে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল আটক
জয়পুরহাটের কালাই থানায় বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মালামালসহ নাম্বারবিহীন একটি ট্রাককে আটক করা হয়েছে। পুলিশ বুধবার একথা জানায়।
আটককৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় ৩শ’ ৮০ বোতল ব্ল্যাক বিউটি কেশ তেল, ৬শ’ ৫০ বোতল হেয়ার রিমোভার এবং এক বস্তা লেবেলসহ অন্যান্য কসমেটিক্স সামগ্রী।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ কালাই থানা এলাকায় মঙ্গলবার ভোর ৫টার দিকে ওঁৎ পেতে থেকে ভারতীয় মালামালসহ মিনি ট্রাকটি আটক করে। তবে ঘটনাস্থল থেকে ট্রাক চালকসহ চারজন পালিয়ে যেতে সক্ষম হয়।
আটককৃত মালামালের মূল্য প্রায় ৬৫ হাজার ৬শ’ ৬০ টাকা বলে পুলিশ জানায়।
