কানাডা থেকে প্রকাশিত হচ্ছে সাপ্তাহিক দূরদেশ
দক্ষিণ এশিয়াকে প্রাধান্য দিয়ে সুদূর কানাডা থেকে ‘দূর দেশ’ নামে একটি ইংরেজি সাপ্তাহিক ১ জুলাই থেকে যাত্রা শুরু করেছে।
ইংরেজি এই সাপ্তাহিকটি আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার বিষয়গুলোকে বিশেষ গুরুত্ব দেবে। মার্কিন যুক্তরাষ্ট্রের অশোকা ফেলো সালিম সামাদকে ইংরেজি এ সাপ্তাহিকের সম্পাদক করা হয়েছে।
সালিম সামাদ ২০০২ সালের অক্টোবরে ব্রিটিশ চ্যানেল ফোর টিভির ওপর দুই সাংবাদিকের সাথে নির্যাতনের শিকার হন এবং হয়রানি এড়াতে তিনি কানাডায় চলে যান। কানাডা ২০০৫ সালে তার রাজনৈতিক আশ্রয়ের অনুমোদন দেয়।
নিউইয়র্ক ভিত্তিক একটি মানবাধিকার সংগঠন ২০০৫ সালে সালিম সামাদকে হেলমান-হামেট পুরস্কারের জন্য মনোনীত করে।
