২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুধবার সারাদেশে শিক্ষক কর্মচারি ফ্রন্ট’র শিক্ষা ধর্মঘট

বেসরকারি স্কুল ও কলেজ ভিত্তিক সংগঠন জাতীয় শিক্ষক কর্মচারি ফ্রন্ট বুধবার সারাদেশে শিক্ষা ধর্মঘট আহ্বান করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2006, 09:10 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

ফ্রন্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০০১ সাল থেকে এরিয়ারসহ প্রতিশ্র“ত ১০ শতাংশ বেতন, ১৯৯১ এর পরিবর্তে বর্তমান বেতন স্কেলে চিকিৎসা ভাতা ও প্রবৃদ্ধি, পূর্ণাঙ্গ উৎসব ভাতা, ১০০ টাকার পরিবর্তে সন্মানজনক বাড়ি ভাড়া, ৬৫ শতাংশ মহার্ঘ ভাতা প্রদানসহ বিভিন্ন দাবি আদায়ে এ ধর্মঘট আহ্বান করা হয়।

পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে একই সঙ্গে তারা আগামী শনিবার থেকে শিক্ষাঙ্গনে অবিরাম ধর্মঘটের ডাক দিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে শিক্ষক -- কর্মচারিরা এ কর্মসূচি নিষ্ঠার সঙ্গে পালন করবেন। ঢাকা মহানগরে প্রশাসন ও ক্ষমতার বিভিন্ন  কেন্দ্রের চাপ উপেক্ষা করে সাহসের সাথে এ ধর্মঘট পালিত হবে বলে বিজ্ঞপ্তিতে আশা প্রকাশ করা হয়।