২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরীয় বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করতে চায়

ঢাকায় নবনিযুক্ত মিশরীয় রাষ্ট্রদূত ইসমাঈল আব্দেল রহমান ঘোনেইম হোসেন বলেছেন, তার দেশের বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করতে চায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2006, 09:07 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

তিনি বলেন, বাংলাদেশে ওরাসকমের বড় ধরনের বিনিয়োগের পর তাদের বিনিয়োগের আগ্রহ বেড়েছে।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রী মোরশেদ খানের সাথে বৈঠকে ইসমাঈল এ মন্তব্য করেন।

বাংলাদেশ ও মিশরের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে মোরশেদ খান সন্তুষ্টি প্রকাশ করেন।

তিনি বলেন, বাংলাদেশের পক্ষে দেওয়া বিভিন্ন বাণিজ্য প্রস্তাবে মিশর ইতিবাচকভাবে সাড়া দিয়েছে।

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়েও তারা আলোচনা করেন। পররাষ্ট্রমন্ত্রী ইসরাইলি বাহিনীর নৈরাজ্যের ফলে নিরীহ মানুষের প্রাণহানির ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন।