ভাষা শহীদের পরিবারবর্গের মাঝে প্রধানমন্ত্রীর সম্মানি বিতরণ
প্রধানমন্ত্রী খালেদা জিয়া মঙ্গলবার ১৯৫২ সালের ভাষা শহীদদের পরিবারের সদস্যদের মাঝে সম্মানির অর্থ বিতরণ করেছেন। ভাষা শহীদদের পরিবারবর্গ সরকারের কাছ থেকে এই প্রথম সম্মানি পেলো।
প্রধানমন্ত্রী প্রত্যেক পরিবারের হাতে এক বছরের ভাতা হিসেবে ৬০ হাজার টাকার চেক তুলে দেন।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করে।
প্রধানমন্ত্রী এসময় দল--মত নির্বিশেষে দেশ ও জাতির কল্যাণে সকলকে কাজ করে যাওয়ার আহবান জানিয়ে বলেন, জাতির বৃহত্তর কল্যাণে আমাদের একযোগে কাজ করতে হবে।
শহীদ আবুল বরকতের ভাতিজা আইনুদ্দিন বরকত, শহীদ আব্দুল জব্বারের ছেলে নূরুল ইসলাম বাদল, শহীদ রফিকের ছোটভাই খোরশেদ আলম এবং শহীদ শফিউরের বিধবা স্ত্রী বেগম আকলিয়া খাতুন চেক গ্রহণ করেন।
